শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কোটালীপাড়ায় বিনামূল্যে বীজ-সার বিতরণ

কোটালীপাড়ায় বিনামূল্যে বীজ-সার বিতরণ

কোটালীপাড়ায় বিনামূল্যে বীজ-সার বিতরণ

কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ২০২৫-২৬ অর্থ বছরে রবি ও বোরো মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৬ হাজার ৭শ’৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বীজের মধ্যে রয়েছে গম, সরিষা, সূর্যমুখী, পেঁয়াজ, মসুর, খেসারী, মুগ, চিনাবাদ, উপশী বোরোধান ও হাইব্রিড বোরোধান। রাসায়নিক সার ডিএপি ও এমওপি। 

বৃহস্পতিবার(১৮ ডিসেম্বর)কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোটালীপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় জানান, কৃষক প্রতি গম বীজ ২০ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং  এমওপি সার ১০ কেজি বিতরণ করা হয়েছে।গমে ৫শ’ জন কৃষক প্রণোদনা কর্মসূচির আওতায় বীজ-সার পেয়েছেন। 

সরিষায় এ মৌসুমে ৬ শ’ কৃষককে প্রণোদনার বীজ-সার  দেওয়া হয়েছে। কৃষক প্রতি ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি করে  ডিএপি সার ও এমওপি সার বিতরণ করা হয়েছে। ওই কর্মকর্তা আরো জানান, সূর্যমূখীতে  ৪৫ জন কৃষক ১ কেজি করে  সূর্যমূখী বীজ, ১০ কেজি করে  ডিএপি সার ও এমওপি সার পেয়েছেন। চিনা বাদামে ৩০ জন কৃষক ১০ কেজি করে চিনা বাদম বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার পেয়েছেন। পেঁয়াজে ৫৫ জন কৃষকের হাতে ১ কেজি করে পেঁয়াজ বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও এমওপি সার বিতরণ করা হয়েছে। ৬০ জন কৃষক মুগডালে প্রণোদনা পেয়েছেন। প্রত্যেকে পেয়েছেন ৫ কেজি করে  মূগ ডালের বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার । মসুরে ১৩০ জন কৃষককে ৫ কেজি করে মসুর বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার দেওয়া হয়েছে। খেসারীতে ২১০ জন কৃষককে ৮ কেজি করে খেসারী বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে। এছাড়া প্রণোদনা কর্মসূচীর আওতায় ৫ হাজার কৃষককে ২ কেজি করে হাইব্রিড বোরোধনের বীজ দেওয়া হয়েছে। উপশী বোরো ধানে প্রণোদনা পেয়েছেন ১৩০ জন কৃষক। কৃষক প্রতি  ৫ কেজি ধান বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার দেওয়া হয়েছে।  

কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায় প্রেণোদনার সব বীজ-সার বিতরণের তথ্য জানিয়ে আরো বলেন, রবি মৌসুমে বীজ সার পেয়ে কৃষক ৫শ’ বিঘায় গম, ৬শ’ বিঘায় সরিষা, সূর্যমূখী ৪৫ বিঘায়, চিনা বাদাম ৩০ বিঘায়, পেঁয়াজ ৫৫ বিঘায় , মুগডাল ৬০ বিঘায় , মসুর ১শ’৩০ বিঘায়, খেসারী ২শ’১০ বিঘা জমিতে  আবাদ বৃদ্ধি করবে । এছাড়া ৫ হাজার বিঘা জমিতে হাইব্রিড বোরোধান ও ১শ’৩০ বিঘা জমিতে উপশী হাইব্রিড ধানের আবাদ বাড়াবেন। এতে কোটালীপাড়া উপজেলার ৬ হাজার ৭শ’৫০ বিঘা জমিতে রবি ফসল ও বোরোধানের আবাদ বৃদ্ধি পাবে। এ উপজেলায় রবি মৌসুমে এসব ফসলের উৎপাদন বাড়বে বলে জানান ওই কর্মকর্তা।