শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুক্রবারের মধ্যে জানা যাবে শরিকদের কয়টি আসন দেবে বিএনপি

শুক্রবারের মধ্যে জানা যাবে শরিকদের কয়টি আসন দেবে বিএনপি

শুক্রবারের মধ্যে জানা যাবে শরিকদের কয়টি আসন দেবে বিএনপি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে অবশেষে শরিক দলগুলোর জন্য কিছু আসন ছাড়তে যাচ্ছে বিএনপি। তবে কয়টি আসন দেয়া হচ্ছে তা শুক্রবারের (১৯ ডিসেম্বর) মধ্যে জানা যাবে।বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের এই কথা জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীরবিক্রম।

 
তিনি বলেন, ‘আগামীকালের মধ্যে ফয়সালা হবে বিএনপি যুগপৎ আন্দোলনের শরীকদের কয়টি আসন ছাড়বে।’
 
এদিন সকালে বিএনপি ঘোষিত প্রার্থীদের নিয়ে দ্বিতীয় দিনের মতো বৈঠক বসেন দলের কেন্দ্রীয় নেতারা। এতে ১০০ আসনের প্রার্থীরা অংশ নেন। আগেরদিন বুধবার ১০০ আসনের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সঙ্গে গুলশান অফিসে বৈঠক করেছে বিএনপির কেন্দ্রীয় নেতারা।