শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান বাতিল

আগামী ২৬ ডিসেম্বর থেকে শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর। এবার টুর্নামেন্টটি শুরু হবে সিলেট থেকে। তার আগে ২৪ ডিসেম্বর মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে হওয়ার কথা ছিল বিপিএলের এবারের আসরের উদ্বোধনী অনুষ্ঠান। ‘ছিল’ বলতে হচ্ছে, কারণ অনুষ্ঠানটি আর হওয়ার সম্ভাবনা নেই।

গতকাল রাত পর্যন্ত আনুষ্ঠানিকভাবে না জানালেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সূত্রে জানা গেছে, নিরাপত্তাজনিত কারণে অনুষ্ঠানটি বাতিল হচ্ছে।

অনুষ্ঠানটি ঘিরে সব ধরনের প্রস্তুতি প্রায় এগিয়ে রেখেছিল বিসিবি। কিন্তু ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাকায় ব্যাপক জনসমাগমের ধারণা করা হচ্ছে। এই পরিস্থিতিতে সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও ঝুঁকি বিবেচনায় প্রস্তুতি থাকলেও পিছু হটতে হচ্ছে বিসিবিকে।

এ নিয়ে জানতে চাইলে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ও বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু বলেছেন, ‘নিরাপত্তা ইস্যুতে আমন্ত্রিত অতিথিদের নিয়ে আমরা উদ্বিগ্ন। উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে চারজন সংগীতশিল্পীর সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়েছিল। শেষ মুহূর্তে এসে অনুষ্ঠানটা হয়তো আমাদের বাতিল করতে হতে পারে।’