শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নবম পে-স্কেল নিয়ে দীর্ঘ বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

নবম পে-স্কেল নিয়ে দীর্ঘ বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

নবম পে-স্কেল নিয়ে দীর্ঘ বৈঠকে যেসব সিদ্ধান্ত হলো

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য প্রস্তাবিত নবম পে-স্কেল নিয়ে জাতীয় বেতন কমিশনের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়েছে বুধবার (১৭ ডিসেম্বর)। বিকেল ৩টায় শুরু হওয়া এই বৈঠক চলে রাত ৮টা পর্যন্ত। এতে পে-কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান সভাপতিত্ব করেন।

দীর্ঘ এই বৈঠকে পে-স্কেল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত ও দিকনির্দেশনা উঠে এসেছে।

জানা গেছে, পূর্ণ কমিশনের বৈঠকে এরইমধ্যে প্রস্তুত করা খসড়া প্রতিবেদন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কিছু বিষয়ে সংশোধনী আনার প্রয়োজন দেখা দেয়ায় আগামীতে আরও কয়েক দফা পূর্ণ কমিশনের সভা আয়োজনের সিদ্ধান্ত হয়। কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়ার আগে অন্তত আরও তিনটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

জানা যায়, পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়াটি তিনটি ধাপে সম্পন্ন হবে। প্রথমে জাতীয় বেতন কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করে প্রতিবেদন জমা দেবে। এরপর তা সচিব কমিটিতে উপস্থাপন করা হবে। সচিব কমিটির অনুমোদনের পর বিষয়টি উপদেষ্টা পরিষদের বৈঠকে উত্থাপন করা হবে। সেখান থেকে চূড়ান্ত অনুমোদন মিললে নতুন পে-স্কেল সংক্রান্ত গেজেট প্রকাশ করা হবে।
 
সভায় আরও অংশ নেনে কমিশনের সদস্য ড. মোহাম্মদ আলী খান, মো. ফজলুল করিম, মো. মোসলেম উদ্দীন, সদস্য সচিব মো. ফরহাদ সিদ্দিকসহ খণ্ডকালীন সদস্য ও কর্মকর্তারা।
 
সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে চলতি বছরের জুলাই মাসে অন্তর্বর্তী সরকার জাতীয় বেতন কমিশন গঠন করে। ছয় মাসের মধ্যে কমিশনকে সুপারিশ জমা দেয়ার নির্দেশনা থাকলেও চলতি ডিসেম্বরের মাঝামাঝির মধ্যেই নতুন পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি কর্মচারী সংগঠনগুলোর।