শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মনোনীত প্রার্থীদের সাথে আজও বিএনপির বৈঠক

মনোনীত প্রার্থীদের সাথে আজও বিএনপির বৈঠক

মনোনীত প্রার্থীদের সাথে আজও বিএনপির বৈঠক

আসন্ন জাতীয় নির্বাচন সামনে রেখে বিএনপি মনোনিত প্রার্থীদের মধ্যে আজও দ্বিতীয় পর্যায়ে ১০০ জনের সাথে মতবিনিময় করবেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দলের সিনিয়র নেতাকর্মীরা।

আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গিয়ে দেখে গেছে, সকাল থেকে প্রার্থীরা আসতে শুরু করেছে। সকাল ১১টায় শুরু হবে বৈঠক। দুপুরে তাদের সাথে যুক্ত হবেন তারেক রহমান।

মূলত নির্বাচন কেন্দ্র করে বিএনপি মনোনীত প্রার্থীদের বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেয়া হবে এই অনুষ্ঠানে। তিন দিনব্যাপী এই অনুষ্ঠানের আজ দ্বিতীয় দিন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম দফায় ২৩৭টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। দ্বিতীয় দফায় আরও ৩৬টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করে বিএনপি।

সব মিলিয়ে ৩০০টি আসনের মধ্যে ২৭২টি আসনে সামনে এসেছে দলটির প্রার্থীদের নাম।