শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ক্যারিয়ার সেরা অবস্থানে স্টার্ক

ক্যারিয়ার সেরা অবস্থানে স্টার্ক

ক্যারিয়ার সেরা অবস্থানে স্টার্ক


আইসিসির টেস্ট বোলিং র‍্যাংকিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্ক। অ্যাশেজ সিরিজের প্রথম দুই টেস্টে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচসেরা হন তিনি। এর প্রভাব পড়েছে র‍্যাংকিংয়ে।

বুধবার আইসিসির সবশেষ হালনাগাদকৃত বোলার র‍্যাংকিংয়ে প্রথমবার দুইয়ে উঠলেন স্টার্ক।

স্টার্কের রেটিং পয়েন্ট এখন ৮৫২। আর শীর্ষে থাকা ভারতীয় বোলার জাসপ্রিত বুমরাহর ৮৭৯ রেটিং পয়েন্ট। পার্থে প্রথম টেস্টে ১০ উইকেট নেওয়ার পর ব্রিসবেন টেস্টে ৮ উইকেট নিয়েছেন স্টার্ক।

এ ছাড়া ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে নিউজিল্যান্ডের ম্যাট হেনরি না খেলায় তিনি নেমে গিয়েছেন তিন নম্বরে। চারে আছেন পাকিস্তানের নোমান আলী। পাঁচে দক্ষিণ আফ্রিকার মার্কো জ্যানসেন।