শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আইপিএলের প্রায় পুরো মৌসুমের এনওসি পাচ্ছেন মোস্তাফিজ

আইপিএলের প্রায় পুরো মৌসুমের এনওসি পাচ্ছেন মোস্তাফিজ

আইপিএলের প্রায় পুরো মৌসুমের এনওসি পাচ্ছেন মোস্তাফিজ

নিলাম থেকে রেকর্ড দামে কেনা টাইগার পেসার মোস্তাফিজুর রহমানকে নিয়ে শঙ্কায় পড়তে হচ্ছে না কলকাতা নাইট রাইডার্সকে। প্রায় পুরো আইপিএল টুর্নামেন্টের জন্য অনাপত্তিপত্র (এনওসি) পাচ্ছেন তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান নাজমূল আবেদীন ফাহিম।আগামী বছরের ২৬ মার্চ উঠবে আইপিএলের ১৯তম আসরের পর্দা। জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটির ফাইনাল ৩১ মে। যেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে কলকাতার জার্সিতে প্রতিনিধিত্ব করবেন মোস্তাফিজ। আবুধাবিতে মঙ্গলবারের (১৬ ডিসেম্বর) নিলামে তাকে ৯ কোটি ২০ লাখ রুপি খরচ করে দলে ভিড়িয়েছে কলকাতা। যা আইপিএল ইতিহাসে কোনো বাংলাদেশির পক্ষে পাওয়া সর্বোচ্চ দাম।

 
কিন্তু এত অর্থ খরচ করেও তাকে পুরো মৌসুমে পাওয়া নিয়ে শঙ্কা তৈরি হয়েছে কলকাতার। কারণ আগামী বছরের এপ্রিলে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা রয়েছে নিউজিল্যান্ডের। সেক্ষেত্রে জাতীয় দলের হয়ে খেলতে তাকে বেশ কিছু ম্যাচের জন্য ছাড়তে হবে কলকাতা ফ্র্যাঞ্চাইজিকে।
 
তবে বিসিবির ক্রিকেট অপারেশন্স বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম মুঠোফোনে সময় সংবাদকে নিশ্চিত করেছেন, প্রায় পুরো আইপিএলেই খেলার ছাড়পত্র পাবেন মোস্তাফিজ। সিরিজ চলাকালীন শুধু ৮-১০ দিনের জন্য তিনি বাংলাদেশে আসবেন। সেক্ষেত্রে বলা চলে, ওয়ানডে বা টি-টোয়েন্টির যেকোনো এক সিরিজ খেলবেন কাটার মাস্টার। এরপর আবার ভারত ফিরে যাবেন আইপিএল খেলতে।