শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বন্ডাই সৈকতে গুলির ঘটনায় শোকের ছায়া অ্যাশেজে

বন্ডাই সৈকতে গুলির ঘটনায় শোকের ছায়া অ্যাশেজে

বন্ডাই সৈকতে গুলির ঘটনায় শোকের ছায়া অ্যাশেজে

অস্ট্রেলিয়ার ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ মানেই মাঠের ভেতরে ক্রিকেটীয় লড়াইয়ের পাশাপাশি মাঠের বাইরে উৎসবের আমেজ। তবে সিডনির বন্ডাই সৈকতে সাম্প্রতিক বন্দুক হামলার ঘটনায় সেই উৎসবে নেমে এসেছে শোকের আবহ। হতাহতদের প্রতি সম্মান জানাতে অ্যাশেজের অ্যাডিলেইড টেস্টে থাকছে নানা আনুষ্ঠানিকতা।

বুধবার শুরু হতে যাওয়া অ্যাডিলেইড টেস্টে দুই দলই মাঠে নামবে কালো ফিতা বেঁধে। স্টেডিয়ামে জাতীয় পতাকা থাকবে অর্ধনমিত। খেলা শুরুর আগে নিয়ম অনুযায়ী দুই দেশের জাতীয় সংগীত বাজানো হবে, তবে তার আগে এক মিনিট নিরবতা পালন করে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।

এছাড়া শ্রদ্ধাঞ্জলির অংশ হিসেবে অস্ট্রেলিয়ার জনপ্রিয় লোকসংগীত শিল্পী জন উইলিয়ামস তার বিখ্যাত গান ‘ট্রু ব্লু’ পরিবেশন করবেন।

গত রবিবার সিডনির ব্যস্ত ও জনপ্রিয় বন্ডাই সৈকতে বন্দুকধারীদের হামলায় ১৫ জন নিহত হন এবং আহত হন আরও অনেকে। পুলিশ জানিয়েছে, ইহুদি সম্প্রদায়ের হানুক্কা অনুষ্ঠানকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়। সৈকতসংলগ্ন একটি ছোট পার্কে আয়োজিত ওই অনুষ্ঠানে প্রায় এক হাজার মানুষ উপস্থিত ছিলেন।

এই ঘটনায় গভীরভাবে নাড়া খেয়েছেন অস্ট্রেলিয়ান অধিনায়ক প্যাট কামিন্স, তিনি নিজেও সিডনির সন্তান। বন্ডাই বিচ থেকে খুব দূরেই তার বাসা। টেস্ট শুরুর আগের দিন কামিন্স বলেন, ঘটনাটি তাকে ও তার পরিবারকে গভীর আতঙ্কে ফেলেছে।

কামিন্স বলেন, 'অস্ট্রেলিয়ার অন্য সবার মতো আমিও আতঙ্কিত হয়ে পড়েছিলাম। সেদিন মাত্রই বাচ্চাদের ঘুম পাড়িয়েছি, এমন সময় খবর পেয়ে টিভি চালু করি। অবিশ্বাস নিয়ে আমি ও আমার স্ত্রী সবকিছু দেখছিলাম।'

তিনি আরও বলেন, 'এটি এমন একটি জায়গা, যেখানে আমরা প্রায়ই বাচ্চাদের নিয়ে যাই। বন্ডাই কমিউনিটি, বিশেষ করে ইহুদি সম্প্রদায়ের প্রতি আমার গভীর সমবেদনা। গত কয়েক দিনের দৃশ্যগুলো খুবই নাড়া দিয়েছে। এই টেস্টজুড়ে আমরা কালো ফিতা পরে মাঠে নামব, হতাহতদের স্মরণে।'

ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসও এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি বলেন, 'টিভিতে ঘটনাগুলো দেখা ছিল ভয়াবহ। আমরা তখন টিম রুমে ছিলাম, সবাই খবরে চোখ রেখেছিল। এমন দৃশ্য দেখে পুরো ঘরটাই নিস্তব্ধ হয়ে গিয়েছিল।'

তিনি আরও বলেন,'এটা অস্ট্রেলিয়া, সিডনি এবং গোটা বিশ্বের জন্যই এক দুঃখজনক দিন। এমন ঘটনা দেখলে জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে যায়। ভুক্তভোগী সবার জন্য আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে। এমন কিছু প্রত্যক্ষ করা সত্যিই ভয়ঙ্কর।'