মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁর রাণীনগরে ব্যবসায়ীকে কু'পিয়ে টাকা ছি'নতাই, মূল পরিকল্পনাকারীসহ গ্রে'প্তার ২

নওগাঁর রাণীনগরে ব্যবসায়ীকে কু'পিয়ে টাকা ছি'নতাই, মূল পরিকল্পনাকারীসহ গ্রে'প্তার ২

নাজমুল হক নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে সুপারি ব্যবসায়ীকে পথরোধ করে ধারালো অস্ত্রের মুখে জিম্মি, মারধর ও টাকা-মুঠোফোন ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলার মূল পরিকল্পনাকারীসহ দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

সোমবার (৯ নভেম্বর) রাতে ঢাকার আশুলিয়া থানার মোজার মিল ও ইপিজেড এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১০ নভেম্বর) এসআরবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নওগাঁর রাণীনগর উপজেলার পূর্ব বালুভরা গ্রামের মো. শফিকুল ইসলাম ওরফে সজীব কাজী (৪০) এবং পশ্চিম বালুভরা গ্রামের মো. শাকিল ইসলাম (২৭)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ জুন ভোর সাড়ে ৪টার দিকে সুপারি ব্যবসায়ী রফিকুল ইসলাম (৪৭) তাঁর দুই সহযোগী আনিছুর প্রামাণিক ও জুয়েল হোসেনকে নিয়ে একটি চার্জার ভ্যানে আত্রাই হাটে সুপারি কিনতে যাচ্ছিলেন। পথে রাণীনগর রেলগেট থেকে আত্রাইগামী সড়কের চকের ব্রিজ এলাকায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁদের ভ্যানের গতিরোধ করে।

এ সময় ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে তাঁদের মারধর ও রক্তাক্ত জখম করা হয়। পরে তাঁদের কাছ থেকে ৪৫ হাজার ৮০০ টাকা ও প্রায় ১৯ হাজার টাকা মূল্যের দুটি স্মার্টফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে রাণীনগর থানায় ৪ জুন মামলা করেন। মামলাটি দণ্ডবিধির ৩৯৪ ধারায় করা হয়।

এসআরবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঘটনার পর থেকেই এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি দল ছায়া তদন্ত শুরু করে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, ঘটনার প্রধান পরিকল্পনাকারী ও জড়িত ব্যক্তিরা নওগাঁ ছেড়ে ঢাকার আশুলিয়া এলাকায় আত্মগোপনে রয়েছেন।

এরপর এসআরবি-৫-এর নাটোর ক্যাম্প ও এসআরবি-৪-এর নবীনগর-সাভার ক্যাম্পের যৌথ দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজন ঘটনার সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আশুলিয়া থানার মাধ্যমে রাণীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।