মঙ্গলবার, নভেম্বর ১০, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে ১৭ ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ

পোরশায় কিশোরী ফুটবল দলের মাঝে ১৭ ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ

মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর পোরশায় কিশোরীদের খেলাধুলায় আগ্রহী করে তোলা এবং তাদের প্রতিভা বিকাশের লক্ষ্যে ১৫ সদস্যের কিশোরী ফুটবল দলের মাঝে ১৭ ধরনের খেলাধুলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পোরশা উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব খেলাধুলার সামগ্রী তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম।
জানা গেছে, উপজেলার নোচনাহার গ্রামের মধুপুর, মাক্তাপুর ও পলাশচঙ্গো গ্রামের ১৫ জন শিক্ষার্থীকে নিয়ে গঠন করা হয়েছে কিশোরী ফুটবল দলটি। থ্রাইভিং প্রকল্পের অর্থায়নে এবং হেক্স ইপার-এর সহযোগিতায় দলের সদস্যদের জন্য ১৭ ধরনের খেলাধুলার সামগ্রী প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতিকুর রহমানসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
আয়োজকরা জানান, কিশোরীদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করা, তাদের শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা এবং নেতৃত্বের গুণাবলি ও আত্মবিশ্বাস বৃদ্ধির লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ গ্রামীণ পর্যায়ে নারী শিক্ষার্থীদের খেলাধুলায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে। পাশাপাশি কিশোরীরা খেলাধুলার মাধ্যমে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে এবং ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।