শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁর ধামইরহাটে ৭৫ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক

নওগাঁর ধামইরহাটে ৭৫ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মো. সাজেদুর হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।


নওগাঁর ধামইরহাটে ৭৫ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি আটক

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি
বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ৮টা ১৫ মিনিটে উপজেলার বীরগ্রাম সোনাপাড়া গ্রামের পাকা সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)। তিনি ওই গ্রামের মৃত আছিম উদ্দিনের ছেলে।

বিজিবি সূত্রে জানা যায়, বস্তাবর বিওপির টহল কমান্ডার নায়েক মো. ইকবাল হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৬৩/এমপি থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালায়। এ সময় ৭৫ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ সাজেদুরকে আটক করা হয়।

আটক ব্যক্তির বিরুদ্ধে ধামইরহাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্যসহ তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।