সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শ্রদ্ধা-ভালোবাসায় শেষ বিদায় রাজবাড়ীর প্রথম নারী আইনজীবী দেবাহুতি চক্রবর্তীকে

মৃত্যুর পর চিকিৎসা ও গবেষণার জন্য নিজের মরদেহ দান করে গেছেন এই নারী নেত্রী


শ্রদ্ধা-ভালোবাসায় শেষ বিদায় রাজবাড়ীর প্রথম নারী আইনজীবী দেবাহুতি চক্রবর্তীকে

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি: 

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টার দিকে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দেবাহুতি চক্রবর্তী। দীর্ঘদিন ধরে ক্যানসারে আক্রান্ত ছিলেন তিনি।
দেবাহুতি চক্রবর্তীর বাবা কুমারেশ চক্রবর্তী। রাজবাড়ী শহরের ঐতিহ্যবাহী আনন্দ কুটিরে তাঁর জন্ম।
শনিবার (৩১ অক্টোবর) সকালে তাঁর মরদেহ রাজবাড়ী শহরের আনন্দ কুটিরে নেওয়া হয়। সকাল ১০টার দিকে সেখান থেকে মরদেহ নেওয়া হয় রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনে। সেখানে সহকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন। পরে মরদেহ নেওয়া হয় শহরের রেলওয়ে মাঠের শহীদ মিনারে। সেখানে জেলার বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা নিবেদনকারী সংগঠনগুলোর মধ্যে ছিল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি রাজবাড়ী জেলা শাখা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, রাজবাড়ী জেলা ছাত্রদল, জেলা জাসাস, উদীচী শিল্পীগোষ্ঠী, রাজবাড়ী সাহিত্য পরিষদ, ফরিদপুর সাহিত্য পরিষদ, মহিলা পরিষদ, মীর মশাররফ হোসেন স্মৃতি সংসদ, গহন থিয়েটার, রাজবাড়ী আবৃত্তি পরিষদ ও রাজবাড়ী একাডেমিসহ বিভিন্ন সংগঠন।
শ্রদ্ধা নিবেদন শেষে দুপুর ২টার দিকে তাঁর মরদেহ ফরিদপুর ডায়াবেটিক মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। মৃত্যুর আগেই তিনি নিজের মরদেহ চিকিৎসা ও গবেষণার কাজে ব্যবহারের জন্য দান করে গিয়েছিলেন।
ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক, লেখক ও গবেষক মফিজ ইমাম মিলন বলেন, দেবাহুতি চক্রবর্তী ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি ছিলেন লেখক, শিশু সংগঠক, নারী নেত্রী ও অসাম্প্রদায়িক মানুষ। দেশের এই ক্রান্তিকালে তাঁকে হারানো সাহিত্য-সংস্কৃতির জন্য অনেক বড় ক্ষতি।
ফরিদপুর জেলা বারের সাবেক সম্পাদক ও গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি অ্যাডভোকেট মানিক মজুমদার বলেন, দেবাহুতি দি ছিলেন অনেক বড় মাপের মানুষ। তিনি ছিলেন বহু গুণের অধিকারী।
ছবিসহ সংবাদদাতা- 
মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি
মোবা: ০১৭৯৪-৩৪২৪২৪