রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পিরোজপুরে ‘মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনৈতিকতা নিরসনে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিত উদ্যোগের আহ্বান


পিরোজপুরে ‘মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনৈতিকতা নিরসনে’ মতবিনিময় সভা অনুষ্ঠিত

পিরোজপুরে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অনৈতিকতা নিরসনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৩১ অক্টোবর) বেলা ১১.০০ টায় আদর্শপাড়া স্বেচ্ছাসেবী সংগঠন, পিরোজপুর-এর আয়োজনে এই সভাটি অনুষ্ঠিত হয়।

​সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ তালেবুর রহমান।
এছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব এস এম সাইদুল ইসলাম কিসমত।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মোঃ সাইদুন নবী জোহা, দৈনিক ইত্তেফাক-এর স্টাফ রিপোর্টার মনিরুজ্জামান নাসিম আলী, পৌর বিএনপির সভাপতি মো: সহিদুল্লাহ শহীদ, অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুর জেলার সাধারন সম্পাদক  সার্জেন্ট (অব:) মো: হাবিবুর রহমান এবং কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক মো: মেহেদী হাসান।

​মো: মনজুরুল ইসলামের সভাপতিত্বে সভায় সঞ্চালনার দায়িত্ব পালন করেন মো: নাসির আহমেদ বাচ্চু ও আসাদুজ্জামান মিঠু।

​সভায় বক্তারা মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। বিশেষ করে তরুণ প্রজন্মকে অপরাধ ও মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার ও সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

একটি মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলার প্রত্যয়ে আয়োজিত এ মতবিনিময় সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।