গাইবান্ধা, সুন্দরগঞ্জ: মাহিদ হাসান শাহিন
গতকাল রাত আনুমানিক রাত ২টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে মিজান মিয়ার দোকান সহ ৫ টি দোকদন আগুনে ভস্মীভূত হয়েছে।অগ্নিকাণ্ডে আনুমানিক অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারনা করা হচ্ছে।ভস্মীভূতের ফলে দোকানীদের স্বপ্ন,স্মৃতি আর মাথা গোঁজার শেষ আশ্রয় ও আর অবশিষ্ট নাই।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে আগুন লাগার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়- হঠাৎ আগুনের সূত্রপাত হলে মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেভানোর প্রাণপণ চেষ্টা করে। এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় শেষ পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে মিজানুর রহমানের ১টি দোকান ও ২টি গোডাউন,মোঃ হাফিজুর রহমানের ১ টি দোকান,এরশাদ মিয়ার একটি দোকান সহ পাঁচটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসীর তাৎক্ষণিক প্রচেষ্টায় আশপাশের দোকানঘর আগুন থেকে রক্ষা পায়, ফলে আরও বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানান স্থানীয়রা।
