সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শন করলেন সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান

বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শন করলেন সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান

বিভিন্ন পূজা মন্ডপে পরিদর্শন করলেন সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান

বিজয়া দশমী উপলক্ষে নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন সার্বজনীন দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন নওগাঁ-১ (সাধনপুর-পোরশা-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য জননেতা মোঃ মোস্তাফিজুর রহমান।
​বুধবার (আজ) সকাল ১১টা থেকে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিজয়ার শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। পরিদর্শনকালে তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও ভক্তদের সাথে কথা বলেন এবং পূজামণ্ডপের সার্বিক খোঁজখবর নেন।
​পরিদর্শন শেষে সংসদ সদস্য মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, "অসাম্প্রদায়িক চেতনা আমাদের মূল শক্তি। সকল ধর্মের মানুষ যেন শান্তিতে ও উৎসবমুখর পরিবেশে নিজ নিজ ধর্ম পালন করতে পারেন, সরকার সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে।"
​এ সময় স্থানীয় বিএনপি  ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং পূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

​মোঃ আরিফুল হক শাহিন,

 পোরশা (নওগাঁ) প্রতিনিধি: