রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বিশাল মোটরবাইক বহর নিয়ে প্রসাদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল

বিশাল মোটরবাইক বহর নিয়ে প্রসাদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল

বিশাল মোটরবাইক বহর নিয়ে প্রসাদপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে চেয়ারম্যান আব্দুল মতিন মন্ডল

এম এ মতিন, মান্দা(নওগাঁ) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রায় দুই শতাধিক মোটরবাইকের বিশাল বহর নিয়ে নওগাঁর মান্দা উপজেলার ৭নং প্রসাদপুর ইউনিয়নের প্রসাদপুর বাজার সার্বজনীন কেন্দ্রীয় দুর্গামন্দিরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন প্রসাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল। এ সময় তাঁর সঙ্গে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত মোটরবাইকের বিশাল বহর নিয়ে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দুর্গাপূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি ধর্মীয় উৎসবের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া, পারস্পরিক সম্প্রীতি বজায় রাখা এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপনের ওপর গুরুত্বারোপ করেন।

পূজামণ্ডপ পরিদর্শনকালে অধ্যক্ষ আব্দুল মতিন মন্ডল বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের মাটি ও মানুষের হৃদয়ে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। বিএনপি সব সময় সব ধর্মের মানুষের স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালনের অধিকার ও তাঁদের নিরাপত্তায় বিশ্বাস করে।”

তিনি আরও বলেন, “ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, সবার আগে বাংলাদেশ। পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা ও সম্প্রীতির বন্ধন অটুট রেখে সবাইকে শান্তিপূর্ণভাবে ধর্মীয় উৎসব উদযাপন করতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে আমরা সবাই বাংলাদেশি। তাই একে অপরের পাশে দাঁড়িয়ে সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে হবে।”

এ সময় তিনি পূজামণ্ডপ-সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানান।

পরিদর্শনকালে তাঁর সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপি'র সিনিয়র সহসভাপতি মকলেছুর রহমান মকে, উপজেলা শ্রমিকদলের সভাপতি মোজাম্মেল হক মুকুল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ওবাইদুল হক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শহিদুজ্জামান সালেক, ২নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য পদপ্রার্থী জাহাঙ্গীর আলম প্রমুখ।