রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

যমুনা নদীতে অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ

যমুনা নদীতে অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ

যমুনা নদীতে অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ইলিশ মাছ জব্দ

মুহাম্মদ সুজন মোল্লা
মানিকগঞ্জ প্রতিনিধি:

মানিকগঞ্জের দৌলতপুরে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ (০৮ অক্টোবর – ২৯ অক্টোবর) উপলক্ষে যমুনা নদীতে অবৈধ মৎস্য আহরণবিরোধী একটি বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

​ ১৭ অক্টোবর (শনিবার) জেলা মৎস্য কর্মকর্তা জনাব শেখ মনিরুল ইসলাম মনির-এর নেতৃত্বে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী পুলিশ বাহিনীর সদস্যদের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সুরাইয়া আক্তার তন্নী। এ সময় উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা জনাব মোঃ মিজানুর রহমানসহ মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

​অভিযানকালে যমুনা নদী থেকে মৎস্য সম্পদ ধ্বংসকারী প্রায় ৫০,০০০ মিটার অবৈধ কারেন্ট জাল এবং ৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জব্দকৃত কারেন্ট জালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১৫ লাখ টাকা।

​পরবর্তীতে স্থানীয় জনসম্মুখে জব্দকৃত অবৈধ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয় এবং জব্দকৃত ইলিশ মাছ স্থানীয় এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়।

​উপজেলা মৎস্য দপ্তর থেকে জানানো হয়, মা ইলিশ রক্ষা ও ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ এবং নিরাপদ প্রজনন নিশ্চিত করতে এ ধরনের অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।