শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বাউল সম্রাট লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

বাউল সম্রাট লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

বাউল সম্রাট লালন সাঁইয়ের তিরোধান দিবস পালিত

মুহাম্মদ সুজন মোল্লা
মানিকগঞ্জ প্রতিনিধি

মানিকগঞ্জে বাউল সম্রাট লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মিজ আফরোজা খানম রিতা।

অনুষ্ঠানে লালন সাঁইয়ের জীবনদর্শন, মানবতাবাদী চিন্তা, অসাম্প্রদায়িক চেতনা ও সংগীতের ঐতিহ্য নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, নতুন প্রজন্মের কাছে লালন সাঁইয়ের জীবন ও দর্শন তুলে ধরতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান অতিথির বক্তব্যে খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, বাউল সাধক লালন সাঁই তাঁর গান ও দর্শনের মাধ্যমে মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা এবং জাত-পাতের ঊর্ধ্বে মানুষের পরিচয়কে গুরুত্ব দিয়েছেন। তাঁর সৃষ্টি বাংলা লোকসংগীত ও বাউল সংস্কৃতির অমূল্য সম্পদ।

তিনি আরও বলেন, লালন সাঁইয়ের মানবতাবাদী দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা সমাজে সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। তাঁর গান ও দর্শন নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের সাংস্কৃতিক আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন।

আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে লালন সাঁইয়ের গান পরিবেশন করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।