রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, বিতরণ করা হলো ৬টি সাদাছড়ি

মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, বিতরণ করা হলো ৬টি সাদাছড়ি

মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত, বিতরণ করা হলো ৬টি সাদাছড়ি

মোঃ সাজ্জাদ হোসেন, মাগুরা জেলা প্রতিনিধি


‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাগুরায় বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে ছয়টি সাদাছড়ি বিতরণ করা হয়।
সকাল ১১টায় জেলা কালেক্টরেট চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে শহর প্রদক্ষিণ করে পুনরায় কালেক্টরেট চত্বরে এসে শেষ হয়। পরে সকাল ১১টা ১৫ মিনিটে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মো. শামীম কবির ও সহকারী পুলিশ সুপার (শালিখা সার্কেল) নিশাত আল নাহিয়ান।
জেলা সমাজসেবা কার্যালয়, মাগুরার উপপরিচালক সায়েদুর রহমান মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য দেন প্রতিবন্ধীবিষয়ক কর্মকর্তা মো. বাবলুর রহমান। এ সময় প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাগুরার কনসালট্যান্ট (ফিজিওথেরাপি) ডা. মো. শামীম হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল, স্বাধীনতা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে সাদাছড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাঁদের প্রতি সহমর্মিতা প্রদর্শনের পাশাপাশি শিক্ষা, কর্মসংস্থান ও সামাজিক কর্মকাণ্ডে সমান সুযোগ নিশ্চিত করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
দিবসটি উপলক্ষে প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাগুরার উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যে তিনটি স্মার্ট সাদাছড়ি ও তিনটি ম্যানুয়াল সাদাছড়ি বিতরণ করা হয়।
সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ উদ্যোগ দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ চলাচল সহজ করার পাশাপাশি তাঁদের আত্মবিশ্বাস, সক্ষমতা ও স্বনির্ভরতা বৃদ্ধিতে সহায়ক হবে।
জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয় এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, মাগুরার আয়োজনে দিবসটি পালন করা হয়।