রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাপাহারে ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক

সাপাহারে ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক

সাপাহারে ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি আটক

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর সাপাহারে ১০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তাঁদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ও নগদ ৭১০ টাকা জব্দ করা হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে উপজেলার সোনাডাঙ্গা আটবিল এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)।

আটক ব্যক্তিরা হলেন সোনাডাঙ্গা গ্রামের মৃত মুজাফ্ফর আলীর ছেলে মো. ইউসুফ আলী (৩৫) ও মো. সাবেদ আলীর ছেলে মো. মনিরুল (২৭)। তাঁরা দুজনই সাপাহার উপজেলার বাসিন্দা।

বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সীমান্ত পিলার ২৪৯/এমপি থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সোনাডাঙ্গা আটবিল এলাকায় সোনাডাঙ্গা বিওপির একটি বিশেষ টহলদল অভিযান চালায়। এ সময় ১০টি ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট, চারটি মোবাইল ফোন ও নগদ ৭১০ টাকাসহ ওই দুজনকে আটক করা হয়।

পরে তাঁদের বিরুদ্ধে সাপাহার থানায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে জব্দ করা মালামালসহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারির পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।