রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

এন্টার টিভি তে সংবাদ প্রকাশের পর নওগাঁয় ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা

এন্টার টিভি তে সংবাদ প্রকাশের পর নওগাঁয় ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা

এন্টার টিভি তে সংবাদ প্রকাশের পর নওগাঁয় ইটভাটায় দেড় লাখ টাকা জরিমানা

নাজমুল হক, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর মান্দায় প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই বন্ধ থাকা ইটভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ চালু রাখার দায়ে মেসার্স রাজ ব্রিকসকে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জলছত্র মোড়ে এ অভিযান চালানো হয়।

পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় ইটভাটার কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি মামলা করে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ধার্য ও আদায় করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, গত মৌসুমে বন্ধ থাকা রাজ ব্রিকসের পুনর্নির্মাণ ও সংস্কারকাজ প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চালু রাখা হয়েছিল। এ ঘটনায় জরিমানা করার পাশাপাশি প্রয়োজনীয় কাগজপত্র পাওয়া না যাওয়া পর্যন্ত ভাটার পুনর্নির্মাণ ও সংস্কারকাজ বন্ধ রাখার মুচলেকা নেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন পরিবেশ অধিদপ্তর, নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হোসাইন। অভিযানে নিরাপত্তার দায়িত্বে ছিল নওগাঁ ব্যাটালিয়ন আনসারের একটি দল।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

উল্লেখ্য, বন্ধ থাকা ইটভাটাটির পুনর্নির্মাণ ও সংস্কারকাজ এবং নতুন নামে চালুর প্রস্তুতি নিয়ে সম্প্রতি দৈনিক প্রতিদিনের কাগজ ও এন্টার  টিভিতে ‘নওগাঁয় প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধ ইটভাটা চালুর চেষ্টা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর মঙ্গলবার ইটভাটাটিতে অভিযান চালিয়ে জরিমানা করে প্রশাসন