শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোপালপুর কলেজিয়েট হাইস্কুলের সভাপতি হলেন সাব্বির হাসান

গোপালপুর কলেজিয়েট হাইস্কুলের সভাপতি হলেন সাব্বির হাসান

গোপালপুর কলেজিয়েট হাইস্কুলের সভাপতি হলেন সাব্বির হাসান

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধি


রাজবাড়ীর পাংশা উপজেলার গোপালপুর কলেজিয়েট হাইস্কুলের এডহক কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী সাব্বির হাসান। গত ১১ অক্টোবর ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এ কমিটির অনুমোদন দেয়।
বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক ড. মো. মাসুদ রানা খানের স্বাক্ষরিত এক চিঠিতে এডহক কমিটির অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত কমিটির মেয়াদ পত্র ইস্যুর তারিখ থেকে ছয় মাস। কমিটির অন্য সদস্যরা হলেন সাধারণ শিক্ষক সদস্য মো. সুরুজ হোসেন, অভিভাবক সদস্য মো. আব্দুল মাজেদ খান এবং সদস্যসচিব হিসেবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সাব্বির হাসান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ছাত্রজীবন থেকেই তিনি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, পরিবেশ সংরক্ষণ ও সমাজসেবামূলক কার্যক্রমের সঙ্গে যুক্ত। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবেশ সংসদের প্রতিষ্ঠাতা সদস্য, সাবেক সভাপতি ও সংগঠনটির উপদেষ্টা পর্ষদের সদস্য। এ ছাড়া তিনি তীরন্দাজ নাট্যদলের প্রতিষ্ঠাতা সদস্য এবং বর্তমানে সংগঠনটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
সাব্বির হাসানকে এডহক কমিটির সভাপতি করায় সন্তোষ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষকরা। বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওবায়দুল হক বলেন, একটি পরিচ্ছন্ন এডহক কমিটি উপহার দেওয়ায় রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য হারুন অর রশীদ হারুনকে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।
সাব্বির হাসান বলেন, “গোপালপুর কলেজিয়েট হাইস্কুলের শিক্ষার সার্বিক পরিবেশ ও গুণগত মান আরও উন্নত করা এবং বিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল করাই হবে আমার মূল লক্ষ্য।”