রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালীগঞ্জে গোয়ালঘরে ষাঁড় জবাই করে মাংস লুট

কালীগঞ্জে গোয়ালঘরে ষাঁড় জবাই করে মাংস লুট

কালীগঞ্জে গোয়ালঘরে ষাঁড় জবাই করে মাংস লুট

গাজীপুরের কালীগঞ্জে গোয়ালঘরে ঢুকে একটি ষাঁড় জবাই করে মাংস নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এ সময় গোয়ালঘরে পড়ে ছিল ষাঁড়টির মাথা, চামড়া ও নাড়িভুঁড়ি।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে কালীগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তুমিলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন খামারি রাশেদ মোল্লা। ঘটনাস্থলটি টঙ্গী-ভৈরব-চট্টগ্রাম রেলপথের আড়িখোলা রেলওয়ে স্টেশনের কাছাকাছি।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, রাশেদ মোল্লার গোয়ালঘরে পাঁচটি গরু ছিল। প্রতিদিনের মতো বুধবার রাতে গরুগুলোকে গোয়ালঘরে রেখে পরিবারের সদস্যরা ঘুমিয়ে পড়েন। রাতের কোনো একসময় দুর্বৃত্তরা গোয়ালঘরে ঢুকে একটি ষাঁড় জবাই করে মাংস নিয়ে যায়। বৃহস্পতিবার সকালে গোয়ালঘরে গিয়ে পরিবারের সদস্যরা বিষয়টি দেখতে পান।

রাশেদ মোল্লার বোন স্বর্ণা আক্তার বলেন, বসতঘর থেকে গোয়ালঘরটি কিছুটা দূরে হওয়ায় রাতে তাঁরা কোনো শব্দ পাননি। সকালে গোয়ালঘরে গিয়ে ষাঁড়টি না দেখে খোঁজাখুঁজি করেন। পরে সেখানে মাথা, চামড়া ও নাড়িভুঁড়ি পড়ে থাকতে দেখেন।

রাশেদ মোল্লা বলেন, তিনি ক্ষুদ্র খামারি। তাঁর পাঁচটি গরুর মধ্যে ওই ষাঁড়টি সবচেয়ে বড় ও ভালো ছিল। কষ্ট করে পালন করা গরুটি হারিয়ে তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

কালীগঞ্জ থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. আশরাফুল ইসলাম বলেন, স্থানীয় গণমাধ্যমকর্মীদের মাধ্যমে পুলিশ ঘটনাটি জানতে পেরেছে। পাঁচটি গরুর মধ্যে একটি ষাঁড়ের চামড়া, মাথা ও নাড়িভুঁড়ি রেখে মাংস নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

তিনি বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো

 

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি