নতুন পরিবেশ ও উন্নত সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-পাকুন্দিয়া জোনাল অফিসের স্থানান্তরিত ভবনের শুভ উদ্বোধন ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সকালে জমকালো এক আয়োজনের মাধ্যমে এ ভবনের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব এডভোকেট মো: জালাল উদ্দিন।
অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন যে, নতুন ভবনে স্থানান্তরের ফলে গ্রাহক সেবার মান আরও বৃদ্ধি পাবে এবং এলাকার মানুষ সহজে ও দ্রুত বিদ্যুৎ সংক্রান্ত সেবা পাবেন।
কিশোরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-পাকুন্দিয়া জোনাল অফিসের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে নতুন ভবনের শুভ সূচনা এবং সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া
