রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফরিদপুরে ট্রান্সফরমার চুরির সময় তিনজন আটক

ফরিদপুরে ট্রান্সফরমার চুরির সময় তিনজন আটক

ফরিদপুরে ট্রান্সফরমার চুরির সময় তিনজন আটক

ফরিদপুরের সালথায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় তিনজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের সালথা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার 
(৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের বাবুইখোলা গ্রামের পাকা সড়কের ওপর এ ঘটনা ঘটে।

আটকরা হলেন—সালথা উপজেলার জয়কাইল গ্রামের শুকুর মোল্যার ছেলে জিহাদ মোল্যা (২২), চরভদ্রাসন উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের আমিন শেখের ছেলে সাগর শেখ (২২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার কোমরপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে সৈয়দ ফেরদৌস আহমদ রনি (৩৭)।
জানা যায়, সকালে বাবুইখোলা গ্রামের সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির সময় স্থানীয়রা তিনজনকে হাতেনাতে আটক করেন।
পরে খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে ‌।


বিপুল চন্দ জেলা প্রতিনিধি ফরিদপুর