শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সাটুরিয়ায় গ্যাস সিলিন্ডার কারসাজির অভিযোগ

সাটুরিয়ায় গ্যাস সিলিন্ডার কারসাজির অভিযোগ

সাটুরিয়ায় গ্যাস সিলিন্ডার কারসাজির অভিযোগ

মানিকগঞ্জের সাটুরিয়ায় এলপিজি গ্যাস সিলিন্ডারে অবৈধ মজুত ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রির অভিযোগে পরিচালিত তদারকি অভিযানে ৩টি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সাথে গুদামে অবৈধভাবে মজুত করা ১২৭টি সিলিন্ডার গ্যাস উদ্ধার করে তাৎক্ষণিকভাবে নির্ধারিত মূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করা হয়।

​বুধবার (৭ অক্টোবর) মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া বাজার ও দরগ্রাম বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
​অভিযান সূত্রে জানা গেছে, সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট রোধ, অবৈধ মজুত বন্ধ এবং সরকারের নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে বাজার তদারকি করা হয়। তদারকিকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের সংশ্লিষ্ট ধারায় অভিযোগ প্রমাণিত হওয়ায় ৩টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
​দণ্ডপ্রাপ্ত প্রতিষ্ঠান ও জরিমানা:
​মোকাদ্দেছ এন্টারপ্রাইজ (দরগ্রাম বাজার) — ধারা ৪০ অনুযায়ী ৫,০০০ টাকা।
​আবদুল্লাহ এন্টারপ্রাইজ (সাটুরিয়া বাজার) — ধারা ৪০ অনুযায়ী ৫,০০০ টাকা।
​মাছরাঙ্গা এন্টারপ্রাইজ (সাটুরিয়া বাজার) — ধারা ৪০ ও ৪৪ অনুযায়ী ৫০,০০০ টাকা।
​অভিযানে সর্বমোট ৬০,০০০ (ষাট হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।
​অভিযান পরিচালনাকালে মানিকগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রওশন আরা রিনি, সাটুরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিলুফা ইয়াসমিন ঝর্না  এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

​জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মানিকগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গুদামে অবৈধভাবে মজুত রাখা ১২৭টি এলপিজি গ্যাস সিলিন্ডার উদ্ধার করে বর্তমান সরকারি বাজার মূল্যে সাধারণ ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়েছে। সিলিন্ডার গ্যাসের কৃত্রিম সংকট তৈরি বা নির্ধারিত দামের চেয়ে বেশি আদায় করার বিরুদ্ধে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। বাজার ব্যবস্থা স্থিতিশীল রাখা ও জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

 

​মুহাম্মদ সুজন মোল্লা 
মানিকগঞ্জ প্রতিনিধি: