রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পোরশায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পোরশায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

পোরশায় ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নওগাঁর পোরশায় মাদকবিরোধী অভিযানে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মেহেদী হাসান (২৫) নামে এক পেশাদার খুচরা মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক বিক্রির নগদ ১৬ হাজার ৯৮০ টাকা জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল সাড়ে ৪টার দিকে পোরশা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল সারাইগাছী বাজার চারমাথা মোড় থেকে শিশাহাটগামী সড়কে অভিযান পরিচালনা করে। এ সময় সারাইগাছী এলাকার একটি মুদি দোকানের সামনে ও নির্মাণাধীন একটি ভবনের নিকট পাকা রাস্তার পাশে মাদক বিক্রির সময় মেহেদী হাসানকে আটক করা হয়।
গ্রেপ্তার মেহেদী হাসান পোরশা উপজেলার সারাইগাছী (পশ্চিমপাড়া) এলাকার মোঃ মজিবর রহমানের ছেলে।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তার পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির মাধ্যমে অর্জিত নগদ ১৬ হাজার ৯৮০ টাকা উদ্ধার করা হয়। পরে সাক্ষীদের উপস্থিতিতে উদ্ধারকৃত মাদক ও টাকা জব্দ করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার মেহেদী হাসানের বিরুদ্ধে এর আগেও দুটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে পোরশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

 

 

 

মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি