হোসেনপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন কিশোরগঞ্জের উদ্যোগে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৬-এর হোসেনপুর পর্ব অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন এলাকার হাফেজে কোরআন ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ সময় আয়োজক, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদুল কাইসার শহিদ, সদস্য সচিব, কিশোরগঞ্জ জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
প্রধান অতিথির বক্তব্যে তিনি পবিত্র কোরআন শিক্ষা, হিফজ ও এর আদর্শকে জীবনে ধারণ করার গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহিত করেন এবং তাদের সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।
আয়োজকরা জানান, কোরআন শিক্ষার প্রতি শিশু-কিশোরদের আগ্রহ সৃষ্টি এবং হাফেজে কোরআনদের উৎসাহিত করার লক্ষ্যেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।