বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নিজের শিক্ষকসহ বিশ্বের সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা জানিয়েছেন বি.জে. সোহাগ তালুকদার।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “শিক্ষক শুধু একটি শব্দ নয়, শিক্ষক হলেন আলোর পথের দিশারি।” একজন শিক্ষক শুধু পাঠ্যবইয়ের জ্ঞানই দেন না; কীভাবে মানুষ হতে হয়, কীভাবে স্বপ্ন দেখতে হয় এবং ব্যর্থতার পরও কীভাবে নতুন করে উঠে দাঁড়াতে হয়—সেই শিক্ষাও দেন।
তিনি বলেন, শিক্ষক-শিক্ষিকারা আমাদের জীবনে উজ্জ্বল নক্ষত্রের মতো। তাঁরা মানুষ গড়ার কারিগর। একজন শিক্ষার্থীর জ্ঞান, নৈতিকতা, মূল্যবোধ ও ভবিষ্যৎ গঠনে শিক্ষকের অবদান অনস্বীকার্য।
বি.জে. সোহাগ তালুকদার আরও বলেন, একজন শিক্ষকের হাতে গড়ে ওঠেন একজন শিক্ষার্থী। সেই শিক্ষার্থীর হাত ধরেই গড়ে ওঠে একটি পরিবার, সমাজ, দেশ এবং একদিন পুরো পৃথিবী। জীবনে অনেক মানুষ আসেন এবং সময়ের সঙ্গে হারিয়েও যান; কিন্তু একজন ভালো শিক্ষকের শেখানো কথা, দেওয়া সাহস, প্রশংসা কিংবা কঠিন সময়ে বলা কয়েকটি বাক্য সারাজীবন মানুষের মনে থেকে যায়।
শিক্ষকের শাসনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, কখনো কখনো শিক্ষক কঠোর হন, শাসন করেন। তখন হয়তো তাঁর কথাগুলো ভালো লাগে না। কিন্তু সময়ের সঙ্গে উপলব্ধি হয়—সেই শাসনের আড়ালেও ছিল শিক্ষার্থীর সুন্দর ভবিষ্যতের জন্য নিঃস্বার্থ ভালোবাসা।
তিনি আরও বলেন, নিজেদের সময়, শ্রম ও স্বার্থকে পাশে রেখে প্রজন্মের পর প্রজন্মকে জ্ঞানের আলোয় আলোকিত করে চলেছেন শিক্ষকরা। তাঁদের অবদান কোনোভাবেই পরিমাপ করা সম্ভব নয়।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজুর রহমান খান ও সহকারী শিক্ষক জাকারিয়া স্যারের সঙ্গে কাটানো একটি সুন্দর মুহূর্তের ছবিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন বি.জে. সোহাগ তালুকদার।
তিনি বলেন, “শিক্ষক শুধু পাঠ্যবই পড়ান না, তাঁরা আমাদের জীবনের পাঠও শেখান।”
বিশ্ব শিক্ষক দিবসে পৃথিবীর সকল শিক্ষক-শিক্ষিকার প্রতি আন্তরিক শুভেচ্ছা, গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানান তিনি।
বদরুজ্জামান ভূঁইয়া
হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি