কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ৬ নম্বর পুমদী ইউনিয়নের জগদল আদর্শ কিন্ডারগার্টেনে বিনামূল্যে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) আয়োজিত এ কর্মসূচিতে নিজ উদ্যোগে শিক্ষার্থী ও স্থানীয়দের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেন আসন্ন পুমদী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন ভূইয়া।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুমদী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. আয়হান মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল আমিন ভূইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগদল আদর্শ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক আলম হোসাইন, হোসেনপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, পুমদী ইউনিয়ন পরিষদের সদস্য পদপ্রার্থী জজ মিয়া, নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
কর্মসূচিতে বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বেশি বেশি গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয় এবং উপস্থিত শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
বদরুজ্জামান ভূঁইয়া সোহাগ
হোসেনপুর কিশোরগঞ্জ প্রতিনিধি
