শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে ১৮ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে ১৮ হাজার টাকা জরিমানা

কালীগঞ্জে ভোক্তা অধিকার আইনে ১৮ হাজার টাকা জরিমানা

গাজীপুরের কালীগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারায় তিনটি মামলায় তিন ব্যক্তিকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী ও কালীগঞ্জ দড়িসোম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কালীগঞ্জের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪০ ধারার বিধান লঙ্ঘনের দায়ে তিনটি মামলা করা হয়। পরে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী অর্থদণ্ড দেওয়া হয়।

এর মধ্যে কালীগঞ্জ পৌর এলাকা দড়িসোম গ্রামের মো. রাজু আহমেদকে ৫ হাজার টাকা এবং একই গ্রামের চুন্নু মিয়াকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তুমলিয়া ইউনিয়নের দক্ষিণ ভাদার্ত্তী এলাকার মো. রেজাউলকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। তিনটি মামলায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় বেঞ্চ সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন মাহবুবুল ইসলাম।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষা এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি