শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোয়ালা ইউনিয়নে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

গোয়ালা ইউনিয়নে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

গোয়ালা ইউনিয়নে জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত

নওগাঁর সাপাহার উপজেলার ২নং গোয়ালা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান, সভাপতি, সাপাহার উপজেলা মৎস্যজীবী দল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো  শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, সাপাহার উপজেলা বিএনপি।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন আবুল হোসেন মেম্বার, আহ্বায়ক, ২নং গোয়ালা ইউনিয়ন বিএনপি; মোঃ সাইফুল হোসেন, সাধারণ সম্পাদক, ২নং গোয়ালা ইউনিয়ন যুবদলসহ সাপাহার উপজেলা মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীরা।

সভায় বক্তারা বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

পরিচিতি সভায় সংগঠনের নেতৃবৃন্দ নিজেদের মধ্যে পরিচিত হন এবং আগামী দিনে দলীয় সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা ও মতামত তুলে ধরেন।

সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

 

 

হারুনুর রশিদ, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: