সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাকুন্দিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত

পাকুন্দিয়ায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত

কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের কাজিহাটি গ্রামে আজ শনিবার পড়ন্ত বিকেলে গ্রাম বাংলার প্রিয় ও ঐতিহ্যবাহী খেলা কাবাডি অনুষ্ঠিত হয়েছে। এ খেলায় বিবাহিত বনাম অবিবাহিত দল মুখোমুখি হয়। উৎসবমুখর পরিবেশে আয়োজিত এ খেলায় বিবাহিত দল বিজয় লাভ করে।
​খেলায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ও মেম্বার পদপার্থী  আনোয়ার হোসেন (বাবলু)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক এখলাছুর রহমান এখলাছ।
​এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাঙ্গালিয়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সোহেল মিয়া, জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন, সৌদি প্রবাসী ফারুক মিয়া, মালদ্বীপ প্রবাসী হুমায়ুন মিয়া এবং সমাজসেবক কাজী মিজান।
​গ্রাম বাংলার এই ঐতিহ্যবাহী খেলা দেখতে স্থানীয় বহু দর্শক মাঠের চারপাশে ভিড় জমান এবং করতালির মাধ্যমে খেলোয়াড়দের উৎসাহিত করেন। গ্রাম প্রতিরক্ষা ও যুবসমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের খেলার আয়োজন অব্যাহত রাখা প্রয়োজন বলে মনে করেন অতিথিরা।

 

 

মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া :