সোমবার, নভেম্বর ২, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নওগাঁয় ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নওগাঁয় ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নওগাঁয় ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নওগাঁর মান্দায় ট্যাপেন্টাডল সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে মো. আমাল উদ্দীন নামের এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ৫০ টাকা জরিমানা করা হয়েছে।

আজ শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ছয়টার দিকে উপজেলার রামবাড়ী পোস্টঅফিসের আওতাধীন ব্রজপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ব্রজপুর গ্রামের বাসিন্দা মো. আমাল উদ্দীন ট্যাপেন্টাডল সেবন করে বিশৃঙ্খলা সৃষ্টি করছিলেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

 

 

নওগাঁ প্রতিনিধি: