শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মালিঙ্গাকে ছাড়িয়ে গেলেন আর্শদীপ

মালিঙ্গাকে ছাড়িয়ে গেলেন আর্শদীপ

মালিঙ্গাকে ছাড়িয়ে গেলেন আর্শদীপ


চলমান ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করলেন আর্শদীপ সিং। আগের ম্যাচে উইকেট না পেলেও ধর্মশালায় তিনি শুরুতেই ঝড় তুলেছেন, একই সঙ্গে গড়েছেন ব্যক্তিগত মাইলফলক।

ইনিংসের একেবারে প্রথম ওভারেই দক্ষিণ আফ্রিকার ওপেনার রিজা হেনড্রিকসকে এলবিডব্লিউ করে আউট করেন আর্শদীপ। এই উইকেটের মাধ্যমে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে তিনি পেছনে ফেলেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে।

আর্শদীপের ঝুলিতে এখন ৭১ ম্যাচে ১০৮ উইকেট, যেখানে মালিঙ্গা নিয়েছিলেন ৮৪ ম্যাচে ১০৭ উইকেট। হেনড্রিকসকে আউট করার পর ডেথ ওভারেও নিজের কার্যকারিতা প্রমাণ করেন এই বাঁহাতি পেসার। দক্ষিণ আফ্রিকার সর্বোচ্চ রান সংগ্রাহক এইডেন মারক্রামকে আউট করেন তিনি। কভার দিয়ে বড় শট খেলতে গিয়ে মার্করাম এজ করে বল পাঠান উইকেটকিপার জিতেশ শর্মার গ্লাভসে।