শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘোড়াঘাটে জমি দখলের অভিযোগে মারপিট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ঘোড়াঘাটে জমি দখলের অভিযোগে মারপিট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ঘোড়াঘাটে জমি দখলের অভিযোগে মারপিট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

মো: রাফছানজানী শুভ 


দিনাজপুরের ঘোড়াঘাটে পৈতৃক জমি দখলের চেষ্টা, টিনের ঘর নির্মাণে বাধা দেওয়ায় মারপিট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্যামল পাহাড়ী (৪৬) নামে এক ব্যক্তি ঘোড়াঘাট থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শ্যামল পাহাড়ী ঘোড়াঘাট পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের শ্যামপুর এলাকার বাসিন্দা। তিনি দাবি করেন, তফসিলভুক্ত ১ দশমিক ৪৬ একর জমি পৈতৃক সূত্রে পেয়ে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। সম্প্রতি মো. বাবু মিয়াসহ তার পরিবারের কয়েকজন সদস্য ওই জমি নিজেদের দাবি করে সেখানে জোরপূর্বক গাছ রোপণ এবং টিনের ঘর নির্মাণের চেষ্টা করছেন।

অভিযোগে আরও বলা হয়, গত ২ অক্টোবর ২০২৬ সকাল আনুমানিক ১১টার দিকে অভিযুক্তরা ওই জমিতে জোরপূর্বক টিনের ঘর নির্মাণ শুরু করেন। খবর পেয়ে শ্যামল পাহাড়ী ও তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে অভিযুক্তরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি মারধর করেন। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ফুলা, কালশিরা ও বেদনাদায়ক জখম হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা সাক্ষীদের উপস্থিতিতে শ্যামল পাহাড়ী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগ করা হয়েছে। এমনকি পুনরায় জমিতে গেলে মারপিট, খুন-জখম করে লাশ গুম করার হুমকি দেওয়া হয়েছে বলে তিনি দাবি করেন।

অভিযোগকারী আরও জানান, তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী  সম্প্রদায়ের হওয়ায় অভিযুক্তরা তার সঙ্গে এমন আচরণ করছেন। বর্তমানে অভিযুক্তদের ভয়ে তিনি নিজ জমিতে যেতে পারছেন না এবং নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন।

এই বিষয়ে অভিযুক্ত ব্যক্তিকে ফোন করলে তিনি জানায়, আমি এখন কোন বক্তব্য দিতে পারবো না। সাক্ষাৎকরে কথা বলবো।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হাসান বলেন, গতকাল রাতে এই বিষয়ে অভিযোগ পেয়েছি, ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।