ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার আনোয়ারখালী গ্রামে ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। পানিতে ডুবে প্রাণ হারাল দুই নিচ্ছল ও নিষ্পাপ শিশু—সিদ্দিক হোসেনের ২ বছরের কন্যা নুসাইবা এবং তার বোন মরিয়মের ৩ বছরের কন্যা আদিবা।
একটি মুহূর্তের অসাবধানতায় দুটি পরিবারের সব আনন্দ যেন মুহূর্তে ফিকে হয়ে গেল। ফুটফুটে দুটি অবোধ শিশুর এভাবে চলে যাওয়া কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। আল্লাহ তাআলা শোকসন্তপ্ত বাবা-মা ও পুরো পরিবারকে এই অসীম কষ্ট সহ্য করার এবং সুন্দর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। আমিন।
সবাইকে অনুরোধ করব—বর্ষা বা সাধারণ সময়ে ছোট বাচ্চাদের পানির আশপাশ থেকে সবসময় সতর্ক ও নজরে রাখুন।
মো: রেজুয়ানুল হক পাকুন্দিয়া