মাগুরায় শুরু হচ্ছে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬। এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য নিতাই রায় চৌধুরী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংরক্ষিত মহিলা আসন-৫-এর সংসদ সদস্য অ্যাডভোকেট নেওয়াজ হালিমা আরলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাগুরার জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ, জেলা পরিষদের প্রশাসক ও কমিউনিটি পুলিশিং ফোরাম, মাগুরার সভাপতি আলী আহমেদ এবং পৌর বিএনপি, মাগুরার সভাপতি ও কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ হাসান খান কিজিল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন মাগুরার পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা।
জেলা পুলিশ, মাগুরা ও কমিউনিটি পুলিশিং ফোরাম, মাগুরার আয়োজনে অনুষ্ঠিত এ কাবাডি চ্যাম্পিয়নশিপের লক্ষ্য তরুণ সমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করা, মাদক ও অপরাধ থেকে দূরে রাখা এবং পুলিশ ও সাধারণ মানুষের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করা।
আয়োজকরা জানান, কাবাডির মতো ঐতিহ্যবাহী খেলাকে জনপ্রিয় করার পাশাপাশি
মো: সাজ্জাদ হোসেন মাগুরা জেলা প্রতিনিধি:
