কিশোরগঞ্জের পাকুন্দিয়ার দক্ষিণ চরটেকি মিনি কক্সবাজারের উদ্যোগে ব্রহ্মপুত্র নদীর তীরে এক বিশাল নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পড়ন্ত বিকেলে আজ ১লা অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার দুপুর থেকে শুরু হওয়া এই বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজক গণ
নিরলস পরিশ্রম করেন। প্রতিযোগিদের খুশি হতে হলে প্রথম পুরস্কার হিসেবে পাবে একটি মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার একটি ফ্রিজ এবং তৃতীয় পুরস্কার হিসেবে দেওয়া হবে একটি ৩২ ইঞ্চি এলইডি টিভি। এছাড়া অংশগ্রহণকারী সকল প্রতিযোগীদের জন্য রয়েছে আকর্ষনীয় পুরস্কার।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন কিশোরগঞ্জ-০২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট মো: জালাল উদ্দিন। অনুষ্ঠানের শুভ উদ্বোধক হিসেবে পাকুন্দিয়া উপজেলা নির্বাহী অফিসার রূপম দাস।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: ভি পি কামাল উদ্দিন কামাল।
এছাড়া অনুষ্ঠানে এলাকার স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ বিশেষ অতিথি ও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আয়োজক কমিটির পক্ষ থেকে স্থানীয় সকল দর্শনার্থী ও ক্রীড়ামোদী জনগণকে অনুষ্ঠান উপভোগ করার জন্য আমন্ত্রিত হয়ে প্রতিযোগিতা দেখার জন্য ধন্যবাদ জানান।
মো : রেজুয়ানুল হক পাকুন্দিয়া
