মোঃ আনছারুজ্জামান রেজুয়ান,
গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ি বাজারে শিশু ও কিশোরীদের ধর্ষণ বন্ধে কঠোর পদক্ষেপ, ধর্ষকদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ভূমিহীন সংগঠন ও এলাকাবাসীর আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন—ভূমিহীন সমিতির জুমারবাড়ি ইউনিয়ন কমিটির সভাপতি সোহাগী বেগম, উপজেলা কমিটির সদস্য প্রিয়নাথ সাহা, ঘুড়িদহ ভূমিহীন সাংস্কৃতিক দলের সভাপতি শফিকুল ইসলাম শফিক এবং নিজেদের করি সংস্থার গাইবান্ধা অঞ্চলের অঞ্চল সমন্বয়কারী মেজবাউদ্দীন।
বক্তারা শিশু ও কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং ধর্ষণের সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।