রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

হাতকাটার বাজারের নামকরণের পেছনে রয়েছে এক ব্যক্তির জীবনের গল্প

হাতকাটার বাজারের নামকরণের পেছনে রয়েছে এক ব্যক্তির জীবনের গল্প

হাতকাটার বাজারের নামকরণের পেছনে রয়েছে এক ব্যক্তির জীবনের গল্প

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার রাজারহাট-তিস্তা সড়কের ইটাকুড়ির দোলার পাশে মেইন সড়ক ঘেঁষে গড়ে উঠেছে ছোট্ট একটি বাজার। স্থানীয়দের কাছে দীর্ঘদিন ধরে বাজারটি পরিচিত ‘হাতকাটার বাজার’ নামে। অদ্ভুত ও ব্যতিক্রমী এ নামের পেছনে রয়েছে প্রায় ২৫ বছর আগের এক ব্যক্তিকে ঘিরে স্থানীয় একটি গল্প।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, এ বাজারের নামকরণের সঙ্গে জড়িয়ে আছেন আকবর আলী নামে এক ব্যক্তি। প্রায় ২৫ বছর আগে তিনি ওই স্থানে একটি ছোট পান-সুপারির দোকান পরিচালনা করতেন। একদিন পাকা আম পাড়তে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। এতে তাঁর বাম হাত মারাত্মকভাবে ভেঙে যায়।

পরবর্তীতে স্থানীয়ভাবে কবিরাজের মাধ্যমে চিকিৎসা নেওয়া হলেও তাঁর হাতের অবস্থার উন্নতি হয়নি বলে জানা যায়। একপর্যায়ে চিকিৎসার প্রয়োজনে তাঁর বাম হাত কেটে ফেলতে হয়। এরপর থেকেই স্থানীয় মানুষের মুখে মুখে আকবর আলী পরিচিত হয়ে ওঠেন ‘হাতকাটা আকবর’ নামে।

সময়ের সঙ্গে সঙ্গে তাঁর দোকান ও আশপাশের এলাকাটিও মানুষের কাছে ‘হাতকাটার বাজার’ নামে পরিচিতি পেতে শুরু করে। ধীরে ধীরে স্থানীয়দের মুখে প্রচলিত সেই নামই স্থায়ী হয়ে যায়।

বর্তমানে সেই পুরোনো দোকানটি পরিচালনা করছেন মোঃ সেকেন্দার আলী। তিনি সম্পর্কে প্রয়াত/পূর্বের দোকানদার আকবর আলীর আপন ভাতিজা। পুরোনো স্মৃতি ধরে রেখে সেকেন্দার আলী এখনও সেখানে ব্যবসা পরিচালনা করছেন।

সেকেন্দার আলীর কাছ থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে বাজারটি ‘হাতকাটার বাজার’ নামেই পরিচিত। সময়ের পরিবর্তনে বাজারের পরিধি ও দোকানপাট বাড়লেও নামটি এখনও স্থানীয় মানুষের কাছে আগের মতোই প্রচলিত।

রাজারহাট-তিস্তা সড়ক দিয়ে চলাচলকারী অনেকের কাছেই ‘হাতকাটার বাজার’ নামটি কৌতূহলের সৃষ্টি করে। তবে স্থানীয়দের কাছে এটি শুধু একটি বাজারের নাম নয়; বরং প্রায় ২৫ বছর আগের এক ব্যক্তির দুর্ঘটনা ও জীবনের একটি অধ্যায়ের স্মৃতি বহন করে চলেছে।

স্থানীয় ইতিহাস ও জনশ্রুতিতে প্রচলিত এই গল্পের কারণেই রাজারহাটের ‘হাতকাটার বাজার’ আজও স্বতন্ত্র একটি পরিচয় বহন করছে।

 

হাফিজুর রহমান
রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি