শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডিএসইতে ব্যাপক দরপতন

ডিএসইতে ব্যাপক দরপতন

ডিএসইতে ব্যাপক দরপতন


সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্যাপক দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি অধিকাংশ কোম্পানির শেয়ারের দাম কমেছে।

ডিএসই সূত্র জানায়, আজ লেনদেন শেষে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৮৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৩২ দশমিক ৯৬ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় শূন্য দশমিক ৬২ শতাংশ কম। শরিয়াহ সূচক ডিএসইএস ৬ দশমিক ৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ২৮ দশমিক ০১ পয়েন্টে এবং ব্লু-চিপ সূচক ডিএস-৩০ ১১ দশমিক ৮০ পয়েন্ট কমে ১ হাজার ৮৯১ দশমিক ৪৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ মোট ৩৯১টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নেয়। এর মধ্যে দর বেড়েছে ৭৯টির, দর কমেছে ২৪৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৬৩টির শেয়ারের দাম। এছাড়া ডিএসইতে আজ মোট ১ লাখ ৬৩ হাজার ৭৪০টি ট্রেডের মাধ্যমে মোট ১৪ কোটি ৯০ লাখ ৪৩ হাজার ৮৩২টি শেয়ার ও ইউনিট লেনদেন হয়। যার বাজারমূল্য ছিল ৪৫৭ কোটি ৪৯ লাখ ৫২ হাজার ৮১২ টাকা।

ক্যাটাগরি ভিত্তিতে আজ ডিএসইতে ‘এ’ ক্যাটাগরিতে লেনদেনে অংশ নেয় ২১৬টি কোম্পানি। এর মধ্যে দর বেড়েছে ৪৬টির, দর কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির শেয়ারের দাম।

‘বি’ ক্যাটাগরিতে ৭৮টি কোম্পানির শেয়ার লেনদেন হয়। এসব কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৯টির, দর কমেছে ৫০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টির শেয়ারের দাম।

‘জেড’ ক্যাটাগরিতে লেনদেন হওয়া ৯৭টি কোম্পানির মধ্যে দর বেড়েছে ১৪টির, দর কমেছে ৬৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির শেয়ারের দাম। ‘এন’ ক্যাটাগরিতে আজ কোনো লেনদেন হয়নি।

এদিকে মিউচুয়াল ফান্ড খাতে ৩৫টি ফান্ডের ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ১৩টির, দর কমেছে ২টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির ইউনিটের দাম।

করপোরেট বন্ড খাতে ৩টি বন্ড লেনদেন হয়। এর মধ্যে একটি বন্ডের দর বেড়েছে, একটি কমেছে এবং একটি অপরিবর্তিত রয়েছে। সরকারি সিকিউরিটিজ (জি-সিকিউ) খাতে লেনদেন হওয়া ৪টির মধ্যে ২টির দর বেড়েছে এবং ২টির দর কমেছে।