শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

১২৮ সংস্কারমূলক উদ্যোগের মাত্র দুটি সংস্কার সফল

১২৮ সংস্কারমূলক উদ্যোগের মাত্র দুটি সংস্কার সফল

১২৮ সংস্কারমূলক উদ্যোগের মাত্র দুটি সংস্কার সফল


বাংলাদেশ রিফর্ম ট্র্যাকারের তথ্য মতে, অন্তর্বর্তী সরকারের নেওয়া ১২৮টি সংস্কারমূলক উদ্যোগের মধ্যে মাত্র ২টি সফল হয়েছে। এ বিষয়ে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংস্কার প্রক্রিয়ায় প্রথম দিকে যে গতি তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। তিনি আরো মনে করেন, এতে স্বচ্ছতা, সমন্বয় ও যোগাযোগের ঘাটতি ছিল।

আজ রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীতে বাংলাদেশ রিফর্ম ট্র্যাকারের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য জানান, দেশে সংস্কারের উদ্দীপনা হারিয়ে গেছে। তার মতে, শুধু ভোটার নন, রাজনীতিবিদরাও নিরাপত্তাহীনতায় আছেন।

অন্তর্বর্তী সরকার গঠনের পর অন্যতম উদ্দেশ্য ছিল দেশের বিভিন্ন খাতে সংস্কার পরিচালনা করা। সে হিসেবে, কয়েকটি সংস্কার কমিশনও গঠন করা হয়। এসব কমিশনের কার্যক্রম ও তাদের অগ্রগতি মূল্যায়ন করে রিফর্ম ট্র্যাকার।

অনুষ্ঠানে অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, সংস্কার প্রক্রিয়ায় প্রথম দিকে যে গতি তৈরি হয়েছিল, তা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়েছে। এতে স্বচ্ছতা, সমন্বয় ও যোগাযোগের ঘাটতি ছিল বলে মনে করেন তিনি।