শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

শুনেছি হত্যার জন্য ৭০ জনের তালিকা করা হয়েছে

শুনেছি হত্যার জন্য ৭০ জনের তালিকা করা হয়েছে

শুনেছি হত্যার জন্য ৭০ জনের তালিকা করা হয়েছে

টার্গেট কিলিংয়ের উদ্দেশে ৭০ জনের তালিকা করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নেতা-কর্মীদের প্রায়ই প্রাণনাশের হুমকি দেয়া হচ্ছে। রোববার (১৪ ডিসেম্বর) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক সভায় তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, একটি দল আগামী নির্বাচন সামনে রেখে বলছে, তারা ৫৪ বছরের প্রতিশোধ নিতে চায়।

তিনি বলেন, এক শ্রেণির বুদ্ধিজীবী গজিয়েছে, তারা বলে বিএনপি ঠেকাও। কিন্তু দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার কোনো কথা বলে না।

মির্জা আব্বাস আরও বলেন, সেই ১৯৭১ সাল থেকে হত্যাকাণ্ড শুরু হয়েছিল তা এখনও শেষ হয়নি। সেই ৭১ সালের গোষ্ঠী বাংলাদেশে আবার আবির্ভূত হয়েছে।

ওসমান হাদি হত্যাচেষ্টা সম্পর্কে তিনি বলেন, এটি একটি অপ্রয়োজনীয় ঘটনা। একটি মানুষকে এভাবে হত্যাচেষ্টার কোনো প্রয়োজন ছিল না।

তিনি আরও বলেন, বাংলাদেশে বহু নির্বাচন হয়েছে আরও বহু নির্বাচন যাবে। কিন্তু এই ধরনের কাজ (হত্যাকাণ্ড) যারা করে তারা চিহ্নিত একটি দল। তারা বাংলাদেশের মানুষেক কোনোদিনই শান্তিতে থাকতে দেবে না।

এসময় হত্যাকারীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা সকল রকমের হত্যাকানণ্ড থেকে দূরে আছি দূরে থাকব। কিন্তু হত্যাকাণ্ড চালানোর চেষ্টা করবে বিএনপি সকল সময় তাদের  প্রতিরোধ করবে।