রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী সন্তানের আকুতি

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী সন্তানের আকুতি

ঘোড়াঘাটে স্বামীকে ফিরে পেতে স্ত্রী সন্তানের আকুতি

দিনাজপুরের ঘোড়াঘাটে নিখোঁজ স্বামী আলমগীর সিদ্দিককে ফিরে পেতে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চেয়েছেন তার স্ত্রী ও সন্তান। তাকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিতে সংবাদ সম্মোন করেছে নিখোঁজের পরিবার।

রোববার (২৭ সেপ্টেম্বর) উপজেলা সদর ওসমানপুরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে পরিবারের পক্ষ থেকে লিখিত বক্তব্য পাঠ করা হয়। এ সময় নিখোঁজ আলমগীর সিদ্দিকের স্ত্রী, সন্তান, মা-বাবা ও স্বজনরা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে নিখোঁজ আলমগীরের সন্তান শোভন জানান, আলমগীর সিদ্দিক গত ২২ সেপ্টেম্বর তারিখে সকাল ১০টায় গাইবান্ধা যাওয়ার উদ্দেশ্যে রওনা দেওয়ার পর থেকে নিখোঁজ হন। এরপর তিনি আর বাড়িতে ফিরে আসেননি। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়ি, সম্ভাব্য বিভিন্ন স্থানসহ বিভিন্ন এলাকায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

এ ঘটনায় ঘোড়াঘাট থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। যার জিডি নং- ৯৬৫, তাং-২৪/৯/২০২৬ইং। তবে নিখোঁজের ৫ দিন পেরিয়ে গেলেও আলমগীরের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ ও উৎকণ্ঠা বাড়ছে।

সংবাদ সম্মেলনে আলমগীর সিদ্দিকের স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার স্বামীকে ছাড়া সন্তানদের নিয়ে অত্যন্ত কষ্টে দিন কাটাচ্ছি। তিনি কোথায় আছেন, কী অবস্থায় আছেন-আমরা কিছুই জানি না। প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, দ্রুত তাকে খুঁদে বের করে আমাদের কাছে ফিরিয়ে দিন।

পরিবারের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়, আলমগীরকে কেউ আটকে রেখেছে কি না, তা তদন্ত করে দেখা প্রয়োদশ। তাকে উদ্ধারে পুলিশ প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেন তারা।

 

 

মো: রাফছানজানী শুভ 
ঘোড়াঘাট, দিনাজপুর