বৃহস্পতিবার, নভেম্বর ৫, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ওসমান হাদিকে হত্যাচেষ্টা, মোটরসাইকেল মালিকের ৭ দিনের রিমান্ড আবেদন

ওসমান হাদিকে হত্যাচেষ্টা, মোটরসাইকেল মালিকের ৭ দিনের রিমান্ড আবেদন

ওসমান হাদিকে হত্যাচেষ্টা, মোটরসাইকেল মালিকের ৭ দিনের রিমান্ড আবেদন

ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেফতার আব্দুল হান্নানের সাত দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। রোববার (১৪ ডিসেম্বর) ঢাকা চীফ মেট্রোপলিটন আদালতে তোলা হয়। সেখানে আরও জিজ্ঞাসাবাদের জন্য তার রিমান্ড আবেদন করে পুলিশ।

শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর থেকে মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, হাদির ওপর হামলার প্রেক্ষিতে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এবং সেগুলো বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ শুরু হয়েছে। জড়িতদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

পুলিশ আরও জানায়, এখন পর্যন্ত এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ করেনি। তবে তদন্ত কার্যক্রম চলমান আছে।