রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে পোরশায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে পোরশায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

দেশকে অস্থিতিশীল করার চক্রান্তের প্রতিবাদে পোরশায় বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

মোঃ আরিফুল হক সাহিন  পোরশা (নওগাঁ) প্রতিনিধি:


দেশকে পরিকল্পিতভাবে অস্থিতিশীল করা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টার প্রতিবাদে নওগাঁর পোরশায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে পোরশা উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন।  
​বুধবার বিকেলে পোরশা উপজেলা সদরে মিছিলটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জিরো পয়েন্ট চত্বরে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
​বিক্ষোভ মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। সাধারণ জনতার উপস্থিতিতে মিছিলটি একপর্যায়ে বিশাল প্রতিবাদী সমাবেশে রূপ নেয়।
​সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। বক্তারা অভিযোগ করে বলেন, "একটি মহল ষড়যন্ত্রের মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্ন ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করতে চাইছে।"
​নেতৃবৃন্দ আরও বলেন, দেশে শান্তি, শৃঙ্খলা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির প্রতিটি নেতাকর্মী মাঠে থাকবে এবং যেকোনো অপশক্তি বা নৈরাজ্যের অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে। জিরো পয়েন্টে সমাবেশ শেষে দেশ ও জাতির শান্তি-সংহতি কামনা করে কর্মসূচি শেষ করা হয়।