রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পাহিড়া পুকুর উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

পাহিড়া পুকুর উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

পাহিড়া পুকুর উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে নবীনবরণ অনুষ্ঠিত

নওগাঁর পোরশা উপজেলার ঘাটনগর ইউনিয়নের পাহিড়া পুকুর উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজে নবীন শিক্ষার্থীদের বরণ এবং ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের কলেজের নিয়ম-কানুন, পাঠদান পদ্ধতি, শৃঙ্খলা, সহশিক্ষা কার্যক্রম ও শিক্ষাজীবনের বিভিন্ন দিক সম্পর্কে ধারণা দেওয়া হয়।
অনুষ্ঠানে পাহিড়া পুকুর উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট এসএম মুর্তজা মাহাতাবউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রেজানুর মোল্লা। এছাড়াও উপস্থিত ছিলেন মোঃ শরিফুল মন্ডল, মোঃ আশরাফুল ইসলাম, কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্রীদের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বয়োজ্যেষ্ঠ মুরুব্বিরা।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের প্রভাষক মোঃ আল মামুন।
বক্তারা নবীন শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, সময়ের সদ্ব্যবহার, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধ বজায় রেখে নিজেদের ভবিষ্যৎ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড, বিজ্ঞান ও কুইজসহ বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ বলেন, পোরশা উপজেলায় নারী শিক্ষার প্রসারে পাহিড়া পুকুর উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। গত কয়েক বছরে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জন করেছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করলে প্রতিষ্ঠানের গড় পাসের হার প্রায় ৭২ শতাংশ বলে তিনি জানান।
তিনি আরও বলেন, ২০২৫ সালে এ কলেজের একজন ছাত্রী ভালো ফলাফলের জন্য জেলা পর্যায়ে শ্রেষ্ঠ ছাত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন। এছাড়া উপজেলা পর্যায়ে বিভিন্ন খেলাধুলা, বিজ্ঞান মেলা ও কুইজ প্রতিযোগিতায় এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একাধিকবার প্রথম, দ্বিতীয় ও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
অধ্যক্ষ বলেন, শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে তাদের মেধা ও প্রতিভা বিকাশে সহশিক্ষা কার্যক্রমের প্রতিও গুরুত্ব দেওয়া হচ্ছে। অভিজ্ঞ শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক প্রচেষ্টায় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি বিভিন্ন সৃজনশীল ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা হচ্ছে।
স্থানীয়রা জানান, পোরশার প্রত্যন্ত এই এলাকায় নারী শিক্ষার প্রসারে পাহিড়া পুকুর উচ্চ বালিকা বিদ্যালয় ও কলেজের ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠার পর থেকে আশপাশের এলাকার বহু মেয়ে শিক্ষার সুযোগ পেয়েছে। ফলে স্থানীয় পর্যায়ে নারী শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি মেয়েদের উচ্চশিক্ষায় আগ্রহও বাড়ছে।
অনুষ্ঠানের শেষ দিকে নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেওয়া হয়। পরে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের অংশগ্রহণে নবীনবরণ অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে শেষ হয়।

 

 

মোঃ আরিফুল হক সাহিন
পোরশা (নওগাঁ) প্রতিনিধি