শুক্রবার, নভেম্বর ৬, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ছাতকে মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন

ছাতকে মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন

ছাতকে মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম  স্কুলের আনুষ্ঠানিক উদ্বোধন

ছাতক  শহরের   প্রাণ  কেন্দ্রে  সাবেক  লাকী  কমিউনিটি সেন্টারের  ২ য়  ও   ৩ য় তলায়  শনিবার ( ১৩ ডিসেম্বর )   সকালে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে "মাল্টি এডুকেশন" ইংলিশ মিডিয়াম স্কুল।  এটি-ই ছাতকের প্রথম ইংলিশ মিডিয়াম স্কুল।
জাঁক-জমক আয়োজনের  মধ্য দিয়ে  ফিতা কেটে এ প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক সরকারি কলেজের অধ্যক্ষ বিমান বিহারী রায়।
পরে প্র‍্যতিষ্টানের প্রিন্সিপাল, ছাতক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মোহাম্মদ মঈন উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । ছাতক মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষক তানিম হোসেন ও শিক্ষিকা সাদিয়া আফরিন সাথী'র পরিচালনায়  অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে  বক্তব্য রাখেন  প্রধান অতিথি অধ্যক্ষ বিমান বিহারী রায়।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দোয়ারাবাজার  সরকারি কলেজের অধ্যক্ষ একরামুল হক, প্রেসক্লাবের সভাপতি  সৈয়দ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক  আব্দুল আলিম। বক্তব্য রাখেন, মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের  শিক্ষক মঈন উদ্দিন, মুহিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন  ছাতক সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ  তুলসী চরণ দাস,অধ্যাপক বিল্লাল আহমেদ,উজ্জ্বল রায়,আনোয়ার হোসেন খান।অনুষ্ঠানে সকল অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করেন প্রতিষ্টানের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ। 
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন  শিক্ষার্থী আব্দুর রহমান ইমন,গীতা পাঠ করেন  শিক্ষিকা  অংকিতা আচার্য্য ও ইসলামি সংগীত পরিবেশন করেন ক্ষুদে শিক্ষার্থী হুমায়রা তাসনিম। 
উপস্থিত ছিলেন মাল্টি এডুকেশন ইংলিশ মিডিয়াম স্কুলের  শিক্ষিকা হাজেরা সরকার,জান্নাতুল তায়েফা এনি, শিক্ষক আল মাহমুদ সানি, জায়েদ আহমদ সহ অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

ছাতক প্রতিনিধি