রবিবার, নভেম্বর ১, ২০২৬
 শিরোনাম
মধ্যপ্রাচ্যে ২৭টি মার্কিন ঘাঁটিতে আইআরজিসির হামলা সুনামগঞ্জ-এর ছাতক থানা পুলিশের অভিযানে নিয়মিত মামলার ৩ আসামি গ্রেফতার শাহ আমানত বিমানবন্দরে মধ্যপ্রাচ্যের ১০ ফ্লাইট বাতিল এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী আজ, দেশজুড়ে কর্মসূচি বঙ্গোপসাগরে জলদস্যু দমনে প্রযুক্তিনির্ভর কঠোর নজরদারি-টহল প্রতিমন্ত্রী হয়ে নিজ এলাকায় নুরুল হক ইয়াবা ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুঁশিয়ারি: টেকনাফে এমপি শাহজাহান চৌধুরী নগরবাসীর নিরাপত্তায় মধ্যরাতে রাস্তায় আইজিপি: আকস্মিক পরিদর্শনে কড়া বার্তা পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা, কাবুল-কান্দাহারে পাল্টা হামলা ফোন করে জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি গ্রেফতার

পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি গ্রেফতার

পুলিশের অভিযানে ৪ জুয়াড়ি গ্রেফতার

আজকে কুড়িগ্রাম জেলার ভূরুংগামারী সদর ইউনিয়নের বাগভান্ডার এলাকায় বাগভান্ডার বিজিবি ক্যাম্প সংলগ্ন বাগভান্ডার বাজারের পিছনে সুপারি বাগানে দীর্ঘদিন যাবত ৪/৫ টি জুয়ার আসর চলছিলো। উপজেলার বিভিন্ন স্থান থেকে জুয়াড়িরা এখানে সমবেত হতো জুয়া খেলতে। জুয়ার পাশাপাশি মাদক সেবন করা হতো। মাদক, চোরাকারবার ও জুয়ার বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানের অংশ হিসাবে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে জুয়া খেলার স্থানটি ঘিরে ফেলেন ভূরুংগামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ও তার অভিযানিক দল। এসময় ০৪ জুয়াড়িকে জুয়া খেলার সরঞ্জামাদি ও নগদ ১১০০/- টাকা, ০৩ টি বাটন মোবাইল ফোন সহ গ্রেফতার করা হয়। পরিত্যক্ত নর্দমা যুক্ত গোবরের গাঁদায় লাফিয়ে পড়ে কয়েকজন জুয়াড়ি পালিয়ে যেতে সক্ষম হয়। গ্রেফতার ও পালিয়ে যাওয়ার জুয়াড়িদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন-২০২৬ অনুযায়ী মামলা রুজু প্রক্রিয়াধীন।

এ বিষয়ে ভূরুংগামারী পুলিশ  সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব মুনতাসির মামুন মুন বলেন জুয়া এবং মাদকের আসর গুলো একসাথে চলে। মাদক ও জুয়ার বিরুদ্ধে নিয়মিত সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।গ্রেফতারকৃত জুয়াড়ি হলো
মোঃ ময়নাল হক (৬৫)
পিতা-মৃত আব্দুল খালেক
সাং-বাগভান্ডার, থানা-ভুরুঙ্গামারী
মোঃ মাসুম হোসেন (৪৪)
পিতাঃ- মোঃ বজলার রহমান 
সাং-বাগভান্ডার,থানা-ভূরুঙ্গামারী
মোঃ গাজীউর রহমান(৪৭)
পিতাঃ মৃত করিম, সাং-খামার পত্রনবীশ, থানাঃ ভুরুঙ্গামারী 
মোঃ নজরুল ইসলাম (৪১)
পিতাঃ মোঃ সিরাজ উদ্দিন, সাং বাগভান্ডার 
থানাঃ ভুরুঙ্গামারী।

 

 

মোঃ রফিকুল ইসলাম, 
ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি